Yuva Sathi Scheme Status Check চেক করার সহজ পদ্ধতি | যুব সাথী প্রকল্প ২০২৬ আবেদন Status
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় উদ্যোগ হলো বাংলার যুব সাথী প্রকল্প ( Banglar Yuva Sathi Scheme ) । রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা বেকার ভাতা প্রদান করা হবে। Press enter or click to view image in full size আপনি যদি ইতিমধেই এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তবে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে কি না তা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আজকের এই ব্লগে আমরা জানাব কীভাবে আপনি অনলাইনে নিজের মোবাইল থেকে Banglar Yuva Sathi Scheme Status Check করবেন। যুব সাথী প্রকল্প ২০২৬: এক নজরে ভাতার পরিমাণ: মাসে ১,৫০০ টাকা। যোগ্যতা: মাধ্যমিক পাস এবং বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (ক্যাম্পের মাধ্যমে)। টাকা প্রদানের শুরু: ১ এপ্রিল ২০২৬ থেকে। কেন আবেদনের স্ট্যাটাস চেক করা জরুরি? অনেকেই অফলাইন ক্যাম্পে বা অনলাইনে আবেদন জমা দিয়েছেন। কিন্তু অনেক সময় যান্ত্রিক ত্রুটি বা নথিপত্রে...